নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত কলকাতা পুলিসের জয়েন্ট সিপি (ক্রাইম) বা গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলাবেন রূপেশ কুমার। ডিআইজি পদমর্যাদার ২০০৯ ব্যাচের আইপিএস অফিসার রূপেশ কুমার বর্তমানে কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (ট্রাফিক) পদে রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছেন। উল্লেখ্য, কলকাতা পুলিসের অতিরিক্ত পুলিস কমিশনার-২ তথা ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মাকে বুধবার রাজ্য পুলিসের আইজি (ট্রেনিং) পদে বদলি করা হয়েছে। লালবাজার সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী কাল শুক্রবার সকাল থেকেই অস্থায়ীভাবে কলকাতা পুলিসের এই ‘হাই প্রোফাইল’ পদের দায়িত্ব সামলাবেন রূপেশ কুমার।



