Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা পুলিসে ওসি পর্যায়ে রদবদল

কলকাতা পুলিসে ওসি পর্যায়ে রদবদল
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবারের পর শুক্রবার ফের কলকাতা পুলিসের ওসি পর্যায়ে ছোট রদবদল করলেন সিপি মনোজ ভার্মা। স্পেশাল ব্রাঞ্চের ইনসপেক্টর বলাই বাগকে পোলেরহাট থানার নতুন অ্যাডিশনাল ওসি করা হয়েছে। এসটিএফের ইনসপেক্টর নাদিম আখতারকে টালিগঞ্জ থানার নতুন অ্যাডিশনাল ওসি করা হয়েছে। পাশাপাশি গরফার নতুন অ্যাডিশনাল ওসি হয়েছেন সুকান্ত পাল। কলকাতা পুলিসের এসআই সুরজিৎ ভট্টাচার্য এবং কুন্তল সিদ্ধার্থকে ইনসপেক্টর পদে প্রোমোশন দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ