Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কলকাতায় ম্যানহোলে নেমে মৃত্যু লালগোলার দু’জনের, শোক

রবিবার কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় ম্যানহোল পরিষ্কারের কাজ করার সময় তিনজনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে দু’জন মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা। লালগোলা থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ফরজেম শেখ(৬১) ও হাসিবুর শেখ(৩০)।

কলকাতায় ম্যানহোলে নেমে মৃত্যু লালগোলার দু’জনের, শোক
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: রবিবার কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় ম্যানহোল পরিষ্কারের কাজ করার সময় তিনজনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে দু’জন মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা। লালগোলা থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ফরজেম শেখ(৬১) ও হাসিবুর শেখ(৩০)। ফরজেম শেখ লালগোলা থানার আয়েরমারি বাটাপাড়ার বাসিন্দা এবং হাসিবুর শেখ টিকরপাড়ার বাসিন্দা। এদিন দুপুরে লালগোলায় মৃত্যুর খবর পৌঁছতেই দুই পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ম্যানহোল পরিষ্কার করার কাজ করতে প্রথমে নীচে নামেন ফরজেম শেখ। বেশ কিছুক্ষণ পর তাঁর কোনও সাড়া না পাওয়ায় হাসিবুর শেখ নীচে নামেন। পরে দু’জনের খোঁজে নীচে নামেন আর এক কর্মী। পুলিসের অনুমান, ম্যানহোলের বিষাক্ত গ্যাসে তিনজনেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হাসিবুর শেখের বাবা নিজামুদ্দিন শেখ বলেন, দুই মাস আগে পাইপলাইনের কাজ করতে ছেলে কলকাতায় গিয়েছিল। সামনের সপ্তাহে ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল। কিন্তু তার আগে সব শেষ হয়ে গেল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ