Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ, উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ, উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীত আসবে আসবে করেও অপক্ষোরত। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই আপাতত থমকে রয়েছে শীত। তবে গরমের সেই দাপট এখন উধাও। শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ২৫ ডিগ্রির নিচে। হাওয়া অফিসের দেওয়া তথ্য মোতাবেক, আজ বুধবার, শহরের কোনও কোনও অংশে আকাশ থাকতে পারে মেঘাচ্ছন্ন। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। যদিও, হালকা বৃষ্টিপাতের সাক্ষী হতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা।  তবে, এই বৃষ্টিপাতও হবে বিক্ষিপ্ত ভাবেই।
Advertisement
আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল এই তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি ও ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, শহরে বৃষ্টিপাত হয়নি। আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা কার্যত শূন্য।  
সম্পর্কিত সংবাদ