Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

কলকাতা হাইকোর্টে  স্বস্তি পেলেন নাইয়া

কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ পড়ুয়া চিকিৎসক আসফাকউল্লা নাইয়া। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের প্রেক্ষিতে তদন্তে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টে  স্বস্তি পেলেন নাইয়া
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি কলকাতা: কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ পড়ুয়া চিকিৎসক আসফাকউল্লা নাইয়া। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের প্রেক্ষিতে তদন্তে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। নিয়ম ভেঙে প্র্যাকটিস করার অভিযোগে নাইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ইলেকট্রনিক কমপ্লেক্স থানা। তা খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নাইয়া। সেই মামলার শুনানির পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ছয় সপ্তাহের জন্য তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ বজায় থাকবে। রাজ্যের কাছে হলফনামাও তলব করেছেন বিচারপতি ঘোষ। ২১ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। বুধবার বিচারপতির পর্যবেক্ষণ, এফআইআর রুজু করে তদন্ত করার মতো উপযুক্ত কোনও তথ্য এবং নথি দেখাতে পারেনি পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ