নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে জাঁকিয়ে শীত পড়া এখন শুধুই সময়ের অপেক্ষা। সোমবার আকাশ রয়েছ পরিষ্কার। দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রির আশেপাশে। ফলে শীতের পরশ থাকলেও এখনও হাড় কাঁপানো ঠান্ডা কলকাতায় দাঁত ফোটায়নি। তবে জোরালো শীতের প্রত্যাশা অবশ্য রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি সপ্তাহের শেষেই কলকাতার তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কম হতে পারে।
Advertisement
আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আজ, সোমবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ডিগ্রি ও ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, এই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি। অর্থাত্ আজ তাপমাত্রা গতকালের তুলনায় সামান়্য কিছুটা নামতে পারে। অন্যদিকে, গতকাল ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি। তবে, আজ সোমবার সকালে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে।
হাওয়া অফিসের দেওয়া তথ্য মোতাবেক, চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকলেও তার আগে তাপমাত্রা বাড়তে পারে। অর্থাত্ আগামী দুই থেকে তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সামান্য কিছুটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তারপর শুক্র-শনিবারে গিয়ে একধাক্কায় কলকাতায় কমবে তাপমাত্রা।