Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কালিকাপুরে ভস্মীভূত ঝুপড়ি

কালিকাপুরে ভস্মীভূত ঝুপড়ি
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালিকাপুরে আগুনে ভস্মীভূত হয়ে গেল একের পর এক ঝুপড়ি। আতঙ্কে ঘর ছেড়ে হুড়মুড়িয়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। মঙ্গলবার সন্ধ্যায় ই এম বাইপাসের ধারে কালিকাপুরের ওই ঝুপড়িতে আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় ওই আগুনকে নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনও খবর নেই বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
Advertisement
এদিন ঘটনাটি ঘটেছে ১৮/২ কালিকাপুর রোডে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায়। সেখানে অনেকগুলি ঝুপড়ি রয়েছে। বাস করে ১০-১২টি পরিবার। এদিন সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ একটি ঝুপড়িতে আচমকা আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িতে। নিমেষে পর পর চারটি ঝুপড়ি আগুনের গ্রাসে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত ওই আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুন ছড়িয়েছে। মাথা গোঁজার আশ্রয়টুকু পুড়ে খাক হয়ে যাওয়ায় এখন মাথায় হাত ঝুপড়ির বাসিন্দাদের। সব হারিয়ে রীতা গায়েন, লক্ষ্মণ লোহাররা বলছেন, ঘর থেকে কিছুই বের করতে পারিনি। সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার তরফে তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ