Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কলেজের সামনের জায়গা থেকে দোকান সরানোর নির্দেশ

কলেজের সামনের জায়গা থেকে দোকান সরানোর নির্দেশ
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: গৌড় মহাবিদ্যালয়ের গেট সংলগ্ন পূর্তদপ্তরের জায়গায় গজিয়ে ওঠা একাধিক অবৈধ দোকানঘর ভাঙতে নির্দেশ দেওয়া হল। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পূর্ত এবং পুরসভার পক্ষ থেকে ওই জায়গা পরির্দশন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা। পরির্দশনের পরই তাঁরা দোকানগুলি ভাঙার নির্দেশ দেন। পুরসভার চেয়ারম্যান বলেন, রাস্তা সম্প্রসারণ হবে। বড় নিকাশিনালা হবে। ওই জায়গা পূর্তদপ্তরের। এর আগেও একাধিকবার দোকান সরাতে বলা হয়েছে। তবুও অনেকেই সরেনি। এদিন আবারও দোকান ভাঙতে বলা হয়েছে। নাহলে আর্থমুভার দিয়ে ভেঙে ফেলা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ