Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

কালাজাদু! বৃদ্ধাকে গরম রডের ছ্যাঁকা, খাওয়ানো হল প্রস্রাব

কালাজাদু! বৃদ্ধাকে গরম রডের ছ্যাঁকা, খাওয়ানো হল প্রস্রাব
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: কালাজাদু করেন। এই সন্দেহে ৭৭ বছরের এক বৃদ্ধাকে বেধড়ক মারধর করল গ্রামবাসী। গরম লোহার রড দিয়েও ছ্যাঁকা দেওয়া হয় তাঁকে। এখানেই শেষ নয়। জোর করে খাওয়ানো হল প্রস্রাব। মহারাষ্ট্রের অমরাবতী জেলার রেত্যাখেড়া গ্রামের ঘটনা। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার দোষীদের শাস্তির দাবিতে পুলিসের উচ্চপদস্থ আধিকারিকের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার ছেলে ও বউমা। মূল ঘটনা ৩০ ডিসেম্বরের। ওইদিন বাড়িতে একাই ছিলেন বৃদ্ধা। সেইসময় তাঁকে ঘিরে ধরে প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, বৃদ্ধা কালাজাদু করছিলেন। উত্তেজিত জনতা শুরুতে বৃদ্ধাকে চড়-ঘুষির পাশাপাশি বাটাম দিয়ে মারধর করেন। তারপর লোহার গরম রড দিয়ে তাঁর হাতে-পায়ে ছ্যাঁকা দেওয়া হয়। তাতেও রাগ মেটেনি। তাঁকে জোর করে প্রস্রাব পান করানো হয়। খাওয়ানো হয় কুকুরের মলও। সবশেষে গলায় চটির মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ