Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে প্রাতর্ভ্রমণে বেরিয়ে শ্লীলতাহানির শিকার গৃহবধূ

কালিয়াগঞ্জে প্রাতর্ভ্রমণে বেরিয়ে শ্লীলতাহানির শিকার গৃহবধূ
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ শহরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে শ্লীলতাহানির শিকার এক বধূ। ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম অভিষেক কুমার সিংহ ও রোহিত সাহা। অভিষেক শহরের ডাকবাংলো রোডের বাসিন্দা। রোহিত পূর্ব আখানগরের। মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করে বুধবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করেছে কালিয়াগঞ্জ থানার পুলিস। 
Advertisement
জানা গিয়েছে, কালিয়াগঞ্জ শহরের বাসিন্দা ওই বধূ শনিবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় দুই যুবক একটি বাইকে করে এসে ওই মহিলার গায়ে হাত দেয়। চিৎকার করতেই মহিলাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে ওই দুই যুবক পালিয়ে যায়। কালিয়াগঞ্জ থানায় ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাতর্ভ্রমণে বেরিয়ে মহিলার শ্লীলতাহানির ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে শহরে। শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার পর থেকেই কালিয়াগঞ্জ শহরে মহিলা পুলিস ও উইনার্স বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে।  
বুধবার থানায় অভিযোগ করার পর ওই মহিলা বলেন, আমি সকালে হাঁটতে বেরিয়েছিলাম। পরিচিত দুই যুবক বাইকে পিছন থেকে এসে অসত্ উদ্দেশ্যে আমার গায়ে হাত দেয়। চিৎকার করতেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পড়ে গিয়ে ওই মহিলা সামান্য জখমও হয়েছেন। 
কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, শ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। শহরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। রায়গঞ্জ আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, ধৃতদের বুধবার রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের  জামিন মঞ্জুর করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ