সংবাদদাতা, কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হাঁসুয়ার কোপ মহিলা সব্জি বিক্রেতাকে। শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি হাঁসুয়ার কোপ মারা হয় মহিলাকে। গুরুতর জখম মহিলা রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি। কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজারের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
Advertisement
স্থানীয় ব্যবসায়ী ও পুলিস সূত্রে খবর, আক্রান্ত মহিলা মহেন্দ্রগঞ্জ বাজারে সব্জি বিক্রি করেন। অভিযুক্ত যুবকও বাজারে সব্জি বিক্রি করে। বৃহস্পতিবার সকালে ওই মহিলা দোকান নিয়ে বসলেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত ব্যক্তি। পালানোর চেষ্টা করলে হাঁসুয়া দিয়ে মহিলার শরীরের বিভিন্ন অংশে কোপ মারে অভিযুক্ত। লোকজন জড়ো হওয়ার আগেই অভিযুক্ত বাজার থেকে পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা জখম মহিলাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে রায়গঞ্জ মেডিক্যালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, মহিলার গলায়, গালে, মাথায় ও হাতে হাঁসুয়ার কোপ দেওয়া হয়েছে। আক্রান্ত মহিলা বলেন, কিছুদিন ধরেই ওই যুবক আমাকে কুপ্রস্তাব দিচ্ছিল। রাজি না হওয়াতে আমার উপর হামলা চালায় ওই যুবক। অভিযুক্তকে আটক করেছে কালিয়াগঞ্জ থানার পুলিস। আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দিনের বেলায় বাজারের মধ্যে এক মহিলাকে কোপ মারার ঘটনায় অবাক ব্যবসায়ীরা। বাজার কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুণ্ডু বলেন, দুই সব্জি বিক্রেতার ব্যক্তিগত বিবাদের জন্য এই ঘটনা ঘটেছে। পুলিস ঘটনার তদন্ত করছে।
দিনের বেলায় বাজারের মধ্যে এক মহিলাকে কোপ মারার ঘটনায় অবাক ব্যবসায়ীরা। বাজার কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুণ্ডু বলেন, দুই সব্জি বিক্রেতার ব্যক্তিগত বিবাদের জন্য এই ঘটনা ঘটেছে। পুলিস ঘটনার তদন্ত করছে।



