Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীগঞ্জে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বোমা বিস্ফোরণ, জখম মহিলা

কালীগঞ্জে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বোমা বিস্ফোরণ, জখম মহিলা
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম হলেন এক মহিলা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানার অন্তর্গত ছোট চাঁদ ঘর এলাকায়। জখম মহিলার নাম সাবিনা ইয়াসমিন। তাঁকে বহরমপুর মেডিক্যালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়ির আবর্জনা পরিষ্কার করতে গিয়ে জখম মহিলা একটি লোহার পাইপ পড়ে থাকতে দেখেন। সেই পাইপে হাত দিতেই তা ফেটে যায়। তারপর স্থানীয় লোকজন তাঁকে প্রথমে পলাশী প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে থেকে তাঁকে বহরমপুরে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, বোমার আঘাতে ওই মহিলার ডান হাতের আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে।  জখম মহিলার শাশুড়ি তৌফিন মোল্লা বলেন, ‘কিভাবে হলো আমরা বুঝতে পারছি না। সকাল থেকে আমরা বুঝতে পারিনি ওখানে বোমা পড়েছিল। কৃষ্ণনগর পুলিস জেলার ডিএসপি মুত্তাকিনুর রহমান বলেন, আমরা ঘটনার তদন্ত করে দেখছি। - প্রতীকী চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ