Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কোলাঘাটে ব্রিজ থেকে রূপনারায়ণে ঝাঁপ দেওয়া বৃদ্ধাকে উদ্ধার

কোলাঘাটে ব্রিজ থেকে রূপনারায়ণে ঝাঁপ দেওয়া বৃদ্ধাকে উদ্ধার
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: কোলাঘাট ব্রিজ থেকে রূপনারায়ণ নদে ঝাঁপ দেওয়া এক বৃদ্ধাকে ঝুঁকি নিয়ে উদ্ধার করলেন চার যুবক। রবিবার সকাল ১১টা নাগাদ রূপনারায়ণ নদে এক বৃদ্ধাকে ভাসতে দেখেন নদীপাড়ের লোকজন। সেই সময় ঘাটে একটি নৌকা বাঁধা ছিল। স্থানীয় বাপন বেরা, রবিন বেরা, সনু বেরা ও পাপু সামন্ত ওই নৌকা নিয়ে বৃদ্ধাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। জলের স্রোতে ভেসে থাকা ওই বৃদ্ধাকে নৌকায় তুলে নদীপাড়ে আনেন চার যুবক। ওই বৃদ্ধা কথা বলার মতো অবস্থায় ছিলেন না। কোলাঘাট সংকেত ক্লাবের পক্ষে অসীম দাস ওই বৃদ্ধার ছবি ফেসবুকে পোস্ট করতেই তাঁর পরিচয় জানা যায়। ওই বৃদ্ধার নাম রীনা মাইতি(৬৫)। বাড়ি দাসপুর থানার সাতপোতা গ্রামে। তাঁর কিছুটা মানসিক সমস্যা রয়েছে। এদিন ট্রেকারে চড়ে কোলাঘাটে আসার পর ব্রিজ থেকে আচমকা নদীতে ঝাঁপ দেন। তাঁর বড় ছেলে রঞ্জন মাইতি কর্মসূত্রে দিল্লিতে থাকেন। রঞ্জনবাবু প্রথম ফেসবুকে ওই পোস্ট দেখে মাকে শনাক্ত করেন। এরপর তাঁর ভাই রাজীব মাইতি কোলাঘাট থানায় এসে মাকে নিয়ে বাড়ি ফেরেন। অসীমবাবু বলেন, আমরা সাধারণতন্ত্র দিবসে ক্লাবের পক্ষ থেকে ওই চার যুবককে সংবর্ধনা দেব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ