Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কলাগছে টোটো চালকদের নিয়ে বৈঠক

টোটো চালকদের নিয়ে রবিবার বৈঠক হল কলাগছে। যাত্রী তোলা ও চলাচল নিয়ে চোপড়া ও মাঝিয়ালি অঞ্চলের টোটো চালকদের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে। সেই সমস্যা মেটাতে এদিন চোপড়া টোটো ইউনিয়ন বৈঠকে বসে

কলাগছে টোটো চালকদের নিয়ে বৈঠক
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: টোটো চালকদের নিয়ে রবিবার বৈঠক হল কলাগছে। যাত্রী তোলা ও চলাচল নিয়ে চোপড়া ও মাঝিয়ালি অঞ্চলের টোটো চালকদের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে। সেই সমস্যা মেটাতে এদিন চোপড়া টোটো ইউনিয়ন বৈঠকে বসে। অভিযোগ, চোপড়া অঞ্চলের টোটো চালকরা কাঁচাকালী এলাকায় যাত্রী নিয়ে গেলে হেনস্তা করা হচ্ছে। সেখানে টোটো আটকে রাখা হচ্ছে। এদিন চোপড়া টোটো ইউনিয়নের সদস্যরা বৈঠকে বসেন। ইউনিয়নের সম্পাদক মহম্মদ আলম বলেন, বিষয়টি আমরা পুলিসের নজরে নিয়ে এসেছি। সংসার চালানোর তাগিদেই সবাই টোটো চালান। নিজেদের মধ্যে এরকম সমস্যা হওয়া উচিত নয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ