Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্লাবের আর্থিক হিসেব পেশের বৈঠকে ধুন্ধুমার

ক্লাবের আর্থিক হিসেব পেশের বৈঠকে ধুন্ধুমার
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি,বরানগর: রবিবার সকালে পানিহাটিতে এক ক্লাবের আর্থিক হিসেব পেশ করা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনা ঘটল। খবর পেয়ে খড়দহ থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ প্রসঙ্গে ক্লাব কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্লাবটি পানিহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সোদপুর প্রিয়নগর এলাকায়। এদিনের বৈঠকে বর্তমান ক্লাব কমিটি আর্থিক হিসাব পেশ করছিল। তখন বিরোধী গোষ্ঠী একাধিক অভিযোগ তুলে সরব হয়। এ নিয়ে দু’পক্ষের বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে। ক্লাবের বাইরে রাস্তাতেও গণ্ডগোল শুরু হয়। চেয়ার তুলে একে অপরকে আক্রমণ করে। সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়। পরে দু’পক্ষ থানায় গিয়ে মীমাংসা করে নেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ