Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কালো ব্যাজ পরে প্রতীকী প্রতিবাদ শিক্ষকদের

গত বছর এইদিনে নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে বহিরাগতদের হামলায় আক্রান্ত হয়েছিলেন শিক্ষকরা। তাণ্ডব চলেছিল স্কুলে

কালো ব্যাজ পরে প্রতীকী প্রতিবাদ শিক্ষকদের
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত বছর এইদিনে নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে বহিরাগতদের হামলায় আক্রান্ত হয়েছিলেন শিক্ষকরা। তাণ্ডব চলেছিল স্কুলে। সেই ঘটনার বর্ষপূর্তিতে সোমবার ওই স্কুলে কালো ব্যাজ পরে প্রতীকী প্রতিবাদ জানালেন শিক্ষকরা। তাঁরা জানান, বিদ্যালয়ের পড়াশোনার কোনও ক্ষতি না করে, টিফিনের সময়ে এবং ছুটির পর ছোট্ট জমায়েতে প্রতিবাদ জানানো হয়েছে।
Advertisement
এদিকে, ওই ঘটনার পর গোটা স্কুলকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। ওই হামলার পর শিক্ষকদের তরফে সিসি ক্যামেরা বসানোর দাবি তোলা হয়েছিল। তা সম্প্রতি বসানো হয়েছে। এছাড়া এই হামলার পর স্কুলে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। তার ফলে বহু ছাত্র-ছাত্রী টিসি নিয়ে অন্য স্কুলে চলে যায়। সেই আতঙ্ক কাটিয়ে নতুন শিক্ষাবর্ষে এবার অনেক বেশি পড়ুয়া ভর্তি হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।
Advertisement
সম্পর্কিত সংবাদ