Bartaman Logo
২৭ মে, ২০২৬

কুকুরের লড়াই

কুকুরের লড়াই
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
কুকুরের লড়াইয়ের উপর বেটিং। এই অভিযোগে রাজস্থানের হনুমানগড় জেলায় একটি ফার্মহাউসে অভিযান চালিয়ে ৮১ জনকে গ্রেপ্তার করল পুলিস। ১৯টি বিদেশি কুকুর ও ১৫টি গাড়ি বাজেয়াপ্ত হয়েছে ওই ফার্মহাউস থেকে। গোপন সূত্র মারফৎ খবর পেয়ে শুক্রবার রাতে ওই ফার্মহাউসে অভিযান চালায় পুলিস। তা টের পেয়ে অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিযুক্তদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে অধিকাংশই পাঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা। ব্যক্তিগত গাড়িতে তাঁরা কুকুর নিয়ে এসেছিল।  
Advertisement
সম্পর্কিত সংবাদ