Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কোকেন: ধৃত নাইজেরিয়ানের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা

কোকেন কাণ্ডে ধৃত নাইজেরিয়ান যুবক গুডলাকের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা রুজু করছে এসটিএফ। তারা জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া পাসপোর্টগুলি জাল। সেগুলিতে অন্যদেশের নাগরিকের নাম ব্যবহার করা হলেও ছবি ছিল গুডলাকের।

কোকেন: ধৃত নাইজেরিয়ানের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কোকেন কাণ্ডে ধৃত নাইজেরিয়ান যুবক গুডলাকের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা রুজু করছে এসটিএফ। তারা জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া পাসপোর্টগুলি জাল। সেগুলিতে অন্যদেশের নাগরিকের নাম ব্যবহার করা হলেও ছবি ছিল গুডলাকের। আর ভারতে বসবাস করার ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও তা সে পুনর্নবিকরণ করেনি। তাই আদালতের নির্দেশে তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা রুজু করা হয়েছে। 
Advertisement
এদিকে, ধৃত নাইজেরিয়ান যুবকের হয়ে আদালতে সওয়াল করেও তার জামিন করাতে পারলেন না সুপ্রিমকোর্টের আইনজীবী। শুক্রবার ধৃতকে শিলিগুড়ির এনডিপিএস কোর্টে তোলা হয়। তার জামিনের জন্য সওয়াল করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আদালত সূত্রে খবর, ধৃতের জামিনের আবেদন বিচারক খরিজ করে দিয়েছেন। ধৃতের দুই সাগরেদেরও জামিনের আবেদন খারিজ হয়েছে। তিনজনকেই ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
সম্পর্কিত সংবাদ