Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

কয়েকমাসের মধ্যে দোলঞ্চায় ব্রিজ নির্মাণের আশ্বাস উদয়নের

এপ্রিল-মে’তে ইসলামপুরের ডাঙ্গাপাড়ায় দোলঞ্চা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রক্রিয়া শুরু হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বুধবার এলাকা পরিদর্শন করে এই আশ্বাসবাণী দিয়েছেন। মন্ত্রীর আশ্বাসে খুশি স্থানীয়রা।

কয়েকমাসের মধ্যে দোলঞ্চায় ব্রিজ নির্মাণের আশ্বাস উদয়নের
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: এপ্রিল-মে’তে ইসলামপুরের ডাঙ্গাপাড়ায় দোলঞ্চা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রক্রিয়া শুরু হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বুধবার এলাকা পরিদর্শন করে এই আশ্বাসবাণী দিয়েছেন। মন্ত্রীর আশ্বাসে  খুশি স্থানীয়রা।
Advertisement
ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা ১ ও ২ এবং পণ্ডিতপোঁতা ১ পঞ্চায়েতের সংযোগস্থলে ডাঙাপাড়া দোলঞ্চা নদীর ওপর ব্রিজের দাবি বহু দিনের। এবার সেই দাবি পূরণ হতে চলেছে। মন্ত্রী বলেন, আমাদের যা পরিকল্পনা আছে তাতে এপ্রিল-মে মাসে কাজটি ধরতে পারব। এদিন মন্ত্রীর সঙ্গে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ছেলে মেহেতাব চৌধুরী, তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন উপস্থিত ছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ