Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কৈখালিতে বেহাল জেটিঘাটের জন্য বাড়ছে দুর্ঘটনা

কৈখালিতে বেহাল জেটিঘাটের জন্য বাড়ছে দুর্ঘটনা
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: শীতের মরশুমে পর্যটকের ভিড় বাড়ছে সুন্দরবনের কুলতলির কৈখালিতে। কিন্তু বিড়ম্বনায় ফেলেছে জেটিঘাট। তার অবস্থা অতি বেহাল। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বোট বা লঞ্চ ধরতে গিয়ে জেটিঘাটে পড়ে গিয়ে চোট পাচ্ছেন পর্যটকরা। জেটিঘাটে আলোর ব্যবস্থাও পর্যাপ্ত নেই। বারবার জেটিঘাট মেরামতের কথা বলা হলেও কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে  কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল বলেন, ওখানে পল্টন জেটি তৈরি হবে। কয়েক মাসের মধ্যেই সেই কাজ শুরুও হবে।
Advertisement
কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতের অধীন কৈখালি। সুন্দরবন ভ্রমণের জন্য পর্যটকরা আসেন মাতলা নদীর ধারে এই পর্যটন কেন্দ্রে। বোট বা লঞ্চ চেপে পর্যটকরা চলে যান কলস দ্বীপ থেকে শুরু করে বনি ক্যাম্প, ঝড়খালি, সজনেখালির দিকে। কিন্তু তাঁরা বিপাকে পড়েছেন জেটিঘাটের অবস্থা খারাপ হওয়ায়। কংক্রিটের স্ল্যাবগুলি নড়বড়ে হয়ে গিয়েছে। বোট ও লঞ্চে উঠতে গেলে কাঠের পাটাতন পেতে দিতে হয় জেটিতে।এক পর্যটক অসীম নস্কর বলেন, বিপজ্জনক অবস্থায় রয়েছে জেটিঘাটটি। বোটে উঠতে গেলে হিমশিম খেতে হয়। একই কথা আরেক পর্যটক কানাই ঘোষের। তিনি বলেন, জেটি মেরামতের ব্যাপারে প্রশাসনের নজর দেওয়া উচিত। অনেকেই বোটে উঠতে বা নামতে গিয়ে চোট পাচ্ছেন। এনিয়ে ক্ষুব্ধ বোটের মাঝিরাও। তাঁরা বলেন, জে পর্যটকরা লঞ্চ বা বোটে উঠতে ভয় পাচ্ছেন। সন্ধ্যার পর নামাতে গিয়েও অসুবিধায় পড়তে হচ্ছে।
সম্পর্কিত সংবাদ