সংবাদদাতা, কাকদ্বীপ ও বারুইপুর: সুন্দরবনের কুলতলি থানার কৈখালিতে বেড়াতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন কাকদ্বীপের ৪ নম্বর বাজারবেড়িয়ার বাসিন্দা প্রীতম পানুয়া (৩৭)। তারপর ২৪ ঘণ্টা কেটে গেলেও তাঁর খোঁজ মেলেনি।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দুই ভাই প্রীতম ও চয়ন বন্ধুদের সঙ্গে কৈখালিতে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে লঞ্চে করে নদীপথে সফর করছিলেন তাঁরা। সেই সময় কোনওভাবে প্রীতম লঞ্চ থেকে নদীতে পড়ে যান। তারপর অনেক খোঁজাখুঁজি করলেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। পরে কুলতলি থানার পুলিস, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্পিড বোটে করে নদীতে তল্লাশি চালায়। কুলতলি থানার পুলিস জানিয়েছে, এদিন সন্ধ্যা পর্যন্ত প্রীতমের খোঁজ মেলেনি। এ বিষয়ে প্রীতমের মা অর্চনা পানুয়া বলেন, ‘বৃহস্পতিবার বিকেল নাগাদ ফোন আসে, বড় ছেলে প্রীতম নদীতে পড়ে গিয়েছে। এখনও পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি। বাড়িতে তাঁর স্ত্রী ও আড়াই বছরের এক মেয়ে রয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রীতম পাটুলি থানার সিভিক ভলান্টিয়ার। তিনি কীভাবে লঞ্চ থেকে পড়ে গেলেন, তা তদন্ত করে দেখছে পুলিস। বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও ভুটভুটিতে পর্যটকদের মদ্যপান করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কেউ মদ্যপান করলে সেই লঞ্চ বা ভুটভুটির মালিককে ধরা হবে।