সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপ মহকুমাজুড়ে বাড়ছে জগদ্ধাত্রী পুজোর প্রচলন। বর্তমান মহকুমার ন’টি থানা এলাকায় প্রায় ৫৮টি পুজো হচ্ছে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, ২৫ বছর আগেও এই এলাকায় হাতেগোনা মাত্র ২০টির মতো জগদ্ধাত্রী পুজো হতো। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বছর কাকদ্বীপে ১৫, হারউড পয়েন্ট কোস্টালে ৯, সাগরে একটি, গঙ্গাসাগর কোস্টালে দুই, পাথরপ্রতিমায় ১০, গোবর্ধনপুর কোস্টালে তিন, নামখানায় চার, ফ্রেজারগঞ্জ কোস্টালে দুই ও ঢোলাহাট থানা এলাকায় ১২টি জগদ্ধাত্রী পুজো হচ্ছে। এখানকার বেশিরভাগ পুজোয় অষ্টমীর রাতে অধিবাসরের ঘট তোলা হয়। নবমীর সকাল থেকে শুরু হয় পুজো। সেই রীতি মেনে রবিবার সকাল থেকে শুরু হয়েছে। গ্রামীণ অঞ্চলগুলিতে পুজো কেন্দ্র করে মেলাও বসেছে।
Advertisement
সাগরের ছয়েরঘেরি সর্বজনীন জগদ্ধাত্রী পুজোয় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। সংহতি মেলার আয়োজনও হয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ পুজো মণ্ডপ মন্দিরের আদলে তৈরি। শান্ত রূপ দেবীর। রবিবার সন্ধ্যা থেকে ঠাকুর দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমান। দুলালকৃষ্ণ চট্টোপাধ্যায় নামে কাকদ্বীপের এক প্রবীণ নাগরিক বলেন, ‘বর্তমানে দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পুজোর প্রচলনও বেড়েছে। বিভিন্ন এলাকায় থিমের ছোঁয়াও দেখা
গিয়েছে।’ - নিজস্ব চিত্র
গিয়েছে।’ - নিজস্ব চিত্র



