সংবাদদাতা, ইসলামপুর: লোকপ্রসার প্রকল্পে উত্তর দিনাজপুর জেলার শিল্পীরা কয়েক মাস ভাতা পাচ্ছেন না। এতে প্রকল্প থেকে নাম বাদ পড়ার আতঙ্ক ছড়িয়েছে শিল্পীদের মধ্যে। কেউ গত ডিসেম্বর, আবার অনেকে নতুন বছরের জানুয়ারি থেকে ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ। কারণ জানতে শিল্পীদের একাংশ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ শুরু করেছেন।
Advertisement
তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় প্রায় ১৪ হাজার লোকশিল্পীর নাম নথিভুক্ত আছে। প্রকল্পের নিয়ম অনুসারে ৬০ বছরের কম বয়সী শিল্পীরা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পান। পাশাপাশি সরকারি বিভিন্ন কর্মসূচিতে অনুষ্ঠান করার জন্য অতিরিক্ত এক হাজার টাকা দেওয়া হয়। ৬০ বছর বয়স হওয়া শিল্পীদের জন্য রয়েছে প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন। প্রতিক্ষেত্রে রাজ্য সরাসরি শিল্পীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠায়। মাস, তিনেক ভাতা না মেলায় শিল্পীরা উদ্বিগ্ন। কেন ভাতা ঢুকছে না? প্রকল্প থেকে নাম বাদ যায়নি তো? এমন প্রশ্ন নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে ঘুরছেন অনেকে।
মাটিকুন্ডার লোকশিল্পী আজনুর বেগম বলেন, দু’মাস ভাতার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। কেন টাকা ঢুকছে না সেবিষয়ে খোঁজখবর নিতে ইসলামপুরে অফিসে গিয়েছিলাম।
দাড়িভিটের বাসিন্দা বৃদ্ধা লোকশিল্পী আঙ্গুরিবালা বৈরাগির কথায়, কয়েক মাস টাকা পাইনি। প্রকল্প থেকে আমার নাম বাদ পড়ার আশঙ্কা হচ্ছে বলে অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারি অনেকেরই টাকা ঢোকেনি।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের ইসলামপুর মহকুমার আধিকারিক শুভদীপ দাস বলেন, শিল্পীদের অ্যাকাউন্টে রাজ্য থেকে টাকা পাঠানো হয়। এটা মহকুমা কিংবা জেলার বিষয় নয়। রাজ্যে সফটওয়্যারের কিছু কাজের জন্য এখনও টাকা ছাড়তে পারেনি বলে এই সমস্যা।
দপ্তরের জেলা আধিকারিক শুভম চক্রবর্তী বলেন, ডিসেম্বরের ভাতার টাকা শিল্পীরা পেয়েছেন। জানুয়ারির ভাতার টাকাও পেয়ে যাবেন।