নয়াদিল্লি: দিল্লির গ্রেটার কৈলাসে পদযাত্রায় বেরিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানে তাঁকে লক্ষ্য করে তরল জাতীয় কিছু ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কেজরিওয়ালের দেহরক্ষীদের তৎপরতায় ওই যুবককে আটক করা গিয়েছে। আম আদমি পার্টির তরফে এই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। বিজেপি শাসনে রাজধানীতে আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে বলে আপের দাবি। এর আগে অক্টোবরে একটি পদযাত্রা চলাকালীন কেজরিওয়ালের উপর হামলার অভিযোগ উঠেছিল।



