সংবাদদাতা, বনগাঁ: মোটা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় নিয়ে গিয়ে ১২ জনকে আটকে রাখার অভিযোগ পড়শি যুবকের বিরুদ্ধে। আটকে পড়াদের ঘরে ফেরাতে পুলিসের দ্বারস্থ পরিবার। মঙ্গলবার বনগাঁ থানায় আবেদন করেন তাঁরা। জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে বনগাঁ থানার বাগান গ্রামের বাসিন্দা আশাদুল মণ্ডল গ্রামের ন’জন সহ মোট ১২ জনকে মালয়েশিয়া নিয়ে যান। সেখানে রাজমিস্ত্রির কাজে মোটা বেতন দেওয়ার প্রলোভন দেখান তিনি। প্রত্যেকের কাছ থেকে ৩ লক্ষ ৪০ হাজার টাকা করেও নেন আশাদুল।
Advertisement
কিন্তু অভিযোগ, ওদেশে নিয়ে গিয়ে তাঁদের কাউকে কোনও কাজ দিতে পারেননি তিনি। এমনকি ওদেশে থাকার বৈধ পরিচয়পত্রও দেননি বলে অভিযোগ। মালয়েশিয়াতে গ্রামের লোকজনের সঙ্গে তিনি দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ। বর্তমানে সেখানকার এক বাসিন্দার অধীনে আছেন সকলেই। বিনা পয়সায় কাজ করে দেওয়ার বদলে ওই ব্যক্তি তাঁদের থাকা-খাওয়া দিচ্ছেন কোনওরকমে। অভিযোগ, সেখানে প্রত্যেকের পাসপোর্ট কেড়ে নিয়েছেন আশাদুল।
স্থানীয় বাসিন্দা ইন্তাজ মণ্ডল বলেন, আমার ভাই আশাদুলের মাধ্যমে মালয়েশিয়া গিয়েছে কাজের জন্য। কিন্তু কাজ দেওয়া হয়নি। বাড়িও ফিরতে দিচ্ছেন না আশাদুল। আশাদুলের পরিবারের লোকেদের থেকে এবিষয়ে জানতে চাইলে কোনও সদুত্তর মিলছে না বলেও অভিযোগ শ্রমিক পরিবারের সদস্যদের। এক বৃদ্ধা সফুরা মণ্ডল বলেন, বড় ছেলে কাজের জন্য বিদেশে গিয়েছে আশাদুলের হাত ধরে। সেখানে কাজ পায়নি। দেশেও ফিরতে পারছে না। আমি চাই ছেলে বাড়ি ফিরুক।