Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কাজের প্রলোভনে তরুণীকে হোটেলে ডেকে যৌন নির্যাতন, গ্রেপ্তার চারজন

কাজের প্রলোভনে তরুণীকে হোটেলে ডেকে যৌন নির্যাতন, গ্রেপ্তার চারজন
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: তরুণীকে হোটেলে আটকে যৌন নির্যাতন। এই অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল পুলিস। অভিযোগ কাজের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে এনে বনগাঁর একটি হোটেলে আটকে রাখা হয় ওই তরুণীকে। তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার পুলিস রবিবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধৃতরা হল: রিজাউল শেখ ওরফে বাপি, আনাচ মণ্ডল, হাফিজুল ওরফে হাফিজুর মণ্ডল ও গোপাল গাইন। রিজাউল বাগদা থানার নাটাবেড়িয়ার বাসিন্দা। আনাচ মণ্ডলের বাড়ি পেট্রাপোল থানা এলাকায়। হাফিজুর বনগাঁ এলাকারই বাসিন্দা। গোপালনগর থানার পোলতার বাসিন্দা গোপাল হোটেলের ম্যানেজার।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বনগাঁর শিমুলতলার বাসিন্দা ওই তরুণীকে কাজের প্রলোভন দেখিয়ে বনগাঁর বাটার মোড়ে ডাকে অভিযুক্তরা। এরপর সেখানে একটি হোটেলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। তরুণীর বাবার অভিযোগ, মেয়েকে দেহ ব্যবসায় নামানোর জন্য বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। সোমবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন বনগাঁ আদালতের আইনজীবী সমীরণ মাহাত।
এদিকে, বনগাঁর বাটার মোড়ে ওই হোটেলে রমরমিয়ে দেহ ব্যবসার আসর চলে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বাংলাদেশ থেকেও বিভিন্ন বয়সি মহিলারা এখানে এসে দেহ ব্যবসায় যোগ দেন। একপ্রকার আটঘাট বেঁধেই দেহ ব্যবসায় নেমেছেন হোটেল মালিক। এজন্য পরিবার নিয়ে তাঁরা নানা অসুবিধায় পড়েছেন বলে অভিযোগ ওই বাসিন্দাদের। তবে শুধু এই একটি হোটেল নয়। অভিযোগ, বনগাঁর একাধিক হোটেলে রমরমিয়ে চলে দেহব্যবসা। কয়েক বছরে বনগাঁ বাটার মোড়ে একাধিক হোটেল গজিয়ে উঠেছে। রোজ সেগুলিতে তরুণ-তরুণীদের আনাগোনা চলে।
সম্পর্কিত সংবাদ