Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাজলকে শেড রং করার অনুরোধ অনুব্রতর  

কাজলকে শেড রং করার অনুরোধ অনুব্রতর
 
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
উদ্বোধনী মঞ্চের উপরে রয়েছে বিশাল একটি শেড। এখানেই প্রতি বছর মেলার সূচনা অনুষ্ঠান হয়। কিন্তু বছরের বাকি সময়ে বাজার বসে। ‌জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর সময়কালে এই শেড তৈরি হয়েছিল। তবে দীর্ঘদিন রং না হওয়ায় বিবর্ণ হয়ে গিয়েছে। যা অনুব্রতর চোখ এড়ায়নি। এদিন বক্তব্য রাখতে গিয়ে বর্তমান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে শেডটি রং করার জন্য অনুরোধ করেন। এরপর কাজল  বলেন, ‘আগে বললেন না, তাহলে মেলার আগেই রং করে দিতাম। কিন্তু হয়নি যখন, কথা দিচ্ছি আগামী বছর মেলার আগেই রং করে ঝাঁ চকচকে করে দেব।’ একথা শুনেই হাততালি দেন স্থানীয় বাসিন্দারা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ