Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাজ করেও চারমাসের বিল বকেয়া  

কাজ করেও চারমাসের বিল বকেয়া
 
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: জলজীবন মিশন প্রকল্পের কাজ করেও চার মাস ধরে বিল পাচ্ছে না ঠিকাদাররা। এ নিয়ে বুধবার বালুরঘাটে পিএইচই দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হলেন তারা। অভিযোগ, জলজীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পাইপলাইনে জল পৌঁছে দেওয়ার কাজ করছেন ঠিকাদাররা। কেউ কেউ ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়েও এই কাজ করছেন। কিন্তু চারমাস ধরে বিল না পেয়ে তারা পিএইচপি দপ্তরের দ্বারস্থ হয়েছেন। বালুরঘাটের পিএইচই কন্ট্রাকটর অ্যাসোসিয়েশন স্মারকলিপি দিয়েছেন। অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দপ্তরের আধিকারিকরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ