


মুম্বই, ১৬ জুলাই: চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সুখবরটা দিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। তাঁদের পরিবারে আসছে ছোট্ট প্রাণ। আর আজ, মঙ্গলবার কিয়ারা জন্ম দিলেন ছোট্ট সন্তানের। খুশির খবর সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির পরিবারে। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এদিন সেই খুশির খবর সামনে এসেছে। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন, এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। গত সপ্তাহে মুম্বইয়ে একটি চিকিৎসা কেন্দ্রে একসঙ্গে গিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। যদিও পাপারাৎজিদের থেকে বাঁচতে দুই তারকা ব্যবহার করেছিলেন ছাতার। তখনই আভাস পাওয়া গিয়েছিল কোনও সুখবর আসছে।