গত কয়েকদিন ধরে কেরলের ওয়েনাড়ের গ্রামগুলিতে আতঙ্কের কারণ হয়ে উঠেছিল একটি বাঘ। দু’দিন আগে কফি বাগিচায় হানা দিয়ে এক মহিলাকে শিকার করেছিল ওই ডোরাকাটা। যার জেরে ঘুম উড়েছিল বন দপ্তরের কর্তাদের। ক্ষোভে ফুঁসছিলেন গ্রামবাসীরাও। প্রচল চাপে গত রবিবার বাঘটিকে ‘নরখাদক’ ঘোষণা করে সরকার। জারি হয় মৃত্যু পরোয়ানা। শুরু হয় তল্লাশি। এরইমধ্যে সোমবার ভোরে পিলাকাভু এলাকা থেকে উদ্ধার করা হল ওই বাঘের নিষ্প্রাণ দেহ। প্রাণীটির ঘাড়ে গভীর ক্ষত ছিল। অন্য বাঘের সঙ্গে লড়াইয়ে ওই ‘নরখাদক’ জখম হয়েছিল বলে মনে করা হচ্ছে।



