Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

খুনের চেষ্টা, দু’জনের আট বছর কারাদণ্ড

খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত দুই দুষ্কৃতীকে আট বছর করে কারাদণ্ডের সাজা ঘোষণা করল বারুইপুর আদালত। সেইসঙ্গে ২০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক কৃষ্ণেন্দু সরকার।

খুনের চেষ্টা, দু’জনের আট বছর কারাদণ্ড
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত দুই দুষ্কৃতীকে আট বছর করে কারাদণ্ডের সাজা ঘোষণা করল বারুইপুর আদালত। সেইসঙ্গে ২০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক কৃষ্ণেন্দু সরকার। জানা গিয়েছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তন্ময় পৈলান এবং সুশান্ত নাথ নামে দুই বন্ধু বাইকে করে বাড়ি ফিরছিলেন। সোনারপুর থানার মানিকপুর সুভাষ ব্লকের কাছে তন্ময়বাবুর বাড়ির কাছে ওই দুই দুষ্কৃতী ছিলেন। একজন গ্যারাজ থেকে বাইক চুরির চেষ্টা করছিলেন এবং অপরজন রাস্তার ধারে অপেক্ষা করছিলেন। এই দেখে দুই বন্ধু প্রতিবাদ করেন। তখনই তাঁদের উপর চড়াও হয় সৈয়দ হুসেন সর্দার এবং শেখ শামসুদ্দিন নামে দুই দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে দু’জনকে কোপানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় তন্ময়বাবুর বোন সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে শুরু হয় তদন্ত। মামলার সরকারি আইনজীবী সুনীলকুমার দাস বলেন, বারুইপুর আদালতে মোট ২২ জন এই ঘটনার সাক্ষী দিয়েছিলেন। তার প্রেক্ষিতে শুক্রবারই দু’জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। শনিবার বিকেলে সাজা ঘোষণা করেন তিনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ