Bartaman Logo
২৭ মে, ২০২৬

খুন মহিলা কনস্টেবল

খুন মহিলা কনস্টেবল
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ভালোবেসে মনের মানুষ খুঁজে নিয়েছিলেন তরুণী। তিনি পেশায় পুলিসের কনস্টেবল। বিষয়টি মোটেও মেনে নিতে পারেননি তরুণীর দাদা। বোনকে গাড়ি চাপা দেওয়ার পর গলা কেটে খুন করল দাদা। সোমবার হায়দরাবাদের হায়াতনগরের ঘটনা। পুলিস জানিয়েছে, ওই তরুণী বাইক চালিয়ে ডিউটিতে যাচ্ছিলেন। তখন তাঁর দাদা পিছন দিক থেকে গাড়ি চালিয়ে এসে বাইকে ধাক্কা মারেন। ওই তরুণী গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে যান। ওই অবস্থাতেই ধারালো ছুরি দিয়ে বোনের গলা কেটে খুন করেন অভিযুক্ত। মৃত তরুণীর দাদা পলাতক। তার খোঁজ চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ