Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

খুলে গেল শিশু উদ্যান

ছ’মাসের বেশি সময় ধরে পুরাতন মালদহ শহরের ১৪নম্বর ওয়ার্ডের নবরূপে সজ্জিত ঋষি অরবিন্দ শিশু পার্কটি তালা বন্ধ ছিল বলে অভিযোগ। জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে ওই পার্কের এই অবস্থার কথা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়।

খুলে গেল শিশু উদ্যান
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: ছ’মাসের বেশি সময় ধরে পুরাতন মালদহ শহরের ১৪নম্বর ওয়ার্ডের নবরূপে সজ্জিত ঋষি অরবিন্দ শিশু পার্কটি তালা বন্ধ ছিল বলে অভিযোগ। জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে ওই পার্কের এই অবস্থার কথা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়। তার জেরে টনক নড়ে কর্তৃপক্ষের। রবিবার বিকেলে ওই পার্ক খোলার সূচনা অনুষ্ঠান হয়। পার্ক খুলতেই খুদেদের ভিড় উপচে পড়ে। পাশের অন্যান্য ওয়ার্ড থেকে খুদেরা খেলতে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরচেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলার মিনতি ঘোষ, শত্রুঘ্ন সিনহা বর্মা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান স্বাধীন ঘোষ সহ অন্যান্যরা। চেয়ারম্যান বলেন, আগে পার্ক বেহাল ছিল। স্থানীয় কাউন্সিলার দরবার করে। ২ লক্ষ টাকার অধিক ব্যয়ে পার্কটি নবরূপে সংস্কার করা হয়। এদিন খোলা হল। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ