Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরিতে বা‌ইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

খেজুরিতে বা‌ইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: খেজুরির কলাগেছিয়া বাসস্টপে হেঁড়িয়া-বোগা সড়কে বাইক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হল। মৃতের নাম পলাশ দাস(২৫)। তাঁর বাড়ি কলাগেছিয়া এলাকায়। জানা গিয়েছে, সোমবার সরস্বতী পুজোর দিন বাইকে চেপে কোনও কাজে যাচ্ছিলেন পলাশ। সেইসময় কলাগেছিয়া স্টেট ব্যাঙ্কের সামনে বাইক সহ রাস্তায় ছিটকে পড়েন তিনি। বাইকটি দ্রুতগতিতে ছিল। গুরুতর জখম অবস্থায় পলাশকে প্রথমে কামারদা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মঙ্গলবার দেহটি গ্রামে আসে। এদিন পলাশের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলাগেছিয়া ব্যবসায়ী সমিতি দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সমস্ত দোকানপাট বন্ধ রাখে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ