Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরিতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খেজুরি থানার দক্ষিণ কলমদান এলাকায় নিজের মাংসের দোকানে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুমন জানা(৩০)। বাড়ি দক্ষিণ কলমদান এলাকাতেই। বৃহস্পতিবার রাতে দোকানে শুয়েছিলেন সুমনবাবু।

খেজুরিতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: খেজুরি থানার দক্ষিণ কলমদান এলাকায় নিজের মাংসের দোকানে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুমন জানা(৩০)। বাড়ি দক্ষিণ কলমদান এলাকাতেই। বৃহস্পতিবার রাতে দোকানে শুয়েছিলেন সুমনবাবু। শুক্রবার বেলা পর্যন্ত দোকান বন্ধ ছিল। বাড়ির লোকজন ও স্থানীয়রা তাঁর খোঁজ শুরু করেন। তাঁরা এসে দেখেন, দোকান বন্ধ রয়েছে। দরজার ফাঁক দিয়ে সুমনবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে হেঁড়িয়া ফাঁড়ির পুলিস দোকানের দরজা ভেঙে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে, গত কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল। বৃহস্পতিবারও অশান্তি হয়। রাতে দোকানে চলে আসেন সুমনবাবু। মানসিক অশান্তির জেরেই সুমনবাবু আত্মঘাতী হয়েছেন বলে পুলিস মনে করছে। হেঁড়িয়া ফাঁড়ির আইসি শেখ আসিফউদ্দিন বলেন, এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ