সংবাদদাতা, কান্দি: খড়গ্রামে মাধ্যমিক পরীক্ষার সময় গ্রামীণ মেলায় তারস্বরে মাইক বাজল। সঙ্গে জুয়ার আসরও চলছে। মাধ্যমিক পরীক্ষার তোয়াক্কা না করেই গ্রামীন মেলায় বেজে চলেছে মাইক। ঘটনাটি খড়গ্রাম থানার ঝিল্লি গ্রামের। মেলায় মাইক বাজায় এলাকার বাসিন্দা থেকে অভিভাবকরা চরম ক্ষুব্ধ। তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। গত শনিবার ঘটা করে ওই মেলার উদ্বোধন করেন খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ছিলেন খড়গ্রাম থানার এক পুলিস অফিসারও। ওইদিন মেলা কমিটির পক্ষ থেকে দুটি সামাজিক কর্মসূচীও নেওয়া হয়েছিল। এরপর সন্ধ্যা নামতেই মেলার আসল রূপ ফুটে উঠে।
Advertisement
সন্ধ্যার পর তারশ্বরে বেজে উঠে মাইক গুলি। রাত বাড়লে শুরু হয় পঞ্চরসের আসর। এই আসরে যুবকদের উপস্থিতি ভালই ছিল। এমনকি জুয়ার আসরও মেলায় সাত জায়গায় দেখা গিয়েছে বলে বাসিন্দাদের একাংশের দাবি। এদিকে কমিটির পক্ষ থেকে আটদিন ধরে মেলা চলার কথা রীতিমত লিফলেট ছাপিয়ে আগেই বিলি করা হয়েছে। তাতে যেমন আটদিন পঞ্চরস করার কথা বলা হয়েছে। তেমনি দুইজন ইউটিউবারকে দিয়ে অনুষ্ঠান করার কথাও জানান হয়েছে। তবে বাসিন্দাদের একাংশ মনে করেছিলেন মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে মেলা কমিটি হয়ত এসব কাটছাট করবে। কিন্তু পরীক্ষার আগের দিনেও একই অবস্থা। রবিবারেও তারশ্বরে বেজে উঠে মাইক। যার ফলে সমস্যায় পড়ল পরীক্ষার্থীরা। ঝিল্লি গ্রামের এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, এই মেলা গ্রামের পাঁচজনের ব্যাপার। তাই প্রতিবাদ করতে সাহস হয়না। কিন্তু ছেলে পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে। গ্রামের অন্তত ২২জন এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে। সকলের একই অবস্থা। গ্রামের ঝিল্লি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শান্ত্বনা মণ্ডল বলেন, মাধ্যমিক পরীক্ষার সময় এসব হলে এটা সমস্যার বিষয় অবশ্যই। এতে পড়াশুনার ক্ষতি হবে। মেলা কমিটির এসব নিয়ে ভাবনা চিন্তা করা উচিত বলে মনে করি। যেহেতু আমরা বাইরে থেকে স্কুলে আসি। তাই গ্রামীণ এই বিষয় নিয়ে কিছু বলতে বা করতে পারব না।
স্থানীয় বাসিন্দা প্রাক্তন ঝিল্লি পঞ্চায়েত প্রধান তথা খড়গ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মধাক্ষ্য কামরেজ জামান সরকার বলেন, আমার বাড়িরও ছেলেরা পরীক্ষা দিচ্ছে। কারও কোনও সমস্যা হচ্ছে না তো। তবে মাইকের সাউন্ড কমিয়ে দেওয়ার কথা বলা হবে।
এবিষয়ে মেলা কমিটির সদস্য আতাউল শেখ বলেন, মেলায় যাতে মাইকের সাউন্ড কমিয়ে দেওয়া হয় কমিটির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওগা হবে। তবে মেলায় পঞ্চরস আসর তো প্রতিবারই হয় এবছরও হয়েছে। ঘটনায় খড়গ্রাম বিডিও মিলনী দাস বলেন, মেলার ওইসকল ঘটনা নিয়ে পুলিসের সঙ্গে কথা বলা হয়েছে। মেলা বন্ধ করে দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।