Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামে ছিনতাইয়ে ধৃত বীরভূমের যুবক

খড়গ্রামে ছিনতাইয়ে ধৃত বীরভূমের যুবক
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: খড়গ্রামে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হল বীরভূমের এক যুবক। একটি ছিনতাইয়ের ঘটনায় খড়গ্রাম থানার পুলিস ওই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম হাসিকুল শেখ। তার বাড়ি বীরভূমের মল্লারপুরে। বুধবার রাতে তাকে খড়গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, গত ১জানুয়ারি খড়গ্রাম থেকে এক দম্পতি বাইকে তারাপীঠের দিকে যাচ্ছিলেন। সেইসময় খড়গ্রাম-বিষ্ণুপুর রাজ্য সড়কের এড়োয়ালি গ্রামে পেট্রল পাম্পের কাছে তিনজন দুষ্কৃতী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তাঁদের আটকায়। ছিনতাকারীরা তাঁদের কাছ থেকে ১১ হাজার টাকা ও সোনার গয়না ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এরপর ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে খড়গ্রাম থানায় অভিযোগ করা হয়। পুলিস আগেই দু’জনকে গ্রেপ্তার করেছিল। এদিন আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ