সংবাদদাতা, কান্দি: খড়গ্রামে বাইক রেসিং করার সময় দুর্ঘটনায় জখম হল চার কিশোর। ব্যস্ততম ফরাক্কা-হলদিয়া বাদশাহি সড়কে দুই বাইক আরোহী কিশোর রেসিং করছিল। সেমসয় ওই দুটি বাইকের হ্যান্ডেলে ঠোকাঠেকি লাগতেই দুর্ঘটনা ঘটে। খড়গ্রাম থানার নগরগ্রামের এই ঘটনায় চারজন কিশোর জখম হয়েছে। তাদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাস্তা। পরে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তায় প্রায় দিনই বাইক রেসিং হয়। বিশেষ করে কিশোরদের মধ্যে এই প্রবণতা বেশি। এদিন দুপুরে নগরগ্রামে দুই বাইকের মধ্যে রেসিং শুরু হয়। দুটি বাইকে মোট চারজন ছিল। কারও মাথায় হেলমেট ছিল না। চার কিশোরের বাড়ি নগরগ্রামের মোমিনপাড়ায়। কথা ছিল নগরগ্রাম থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে মুরচা গ্রামে রেসিং শেষ হবে।
প্রত্যক্ষদর্শী সবুজ মোমিন বলেন, প্রতিদিনই ছেলেরা বাইক রেসিং করে। এদিনও দু’টি বাইকের মধ্যে রেসিং শুরু হয়। দু’টি বাইকে দুইজন করে চারজন ছিল। শুরুতেই কিছুটা জোরে যাওয়ার পর বাইক দু’টি সাপের মতো এঁকে বেঁকে চালাতে শুরু করে ওরা। সেইসময় দু’টি বাইকের হ্যান্ডেলে লেগে দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জখমদের মধ্যে দু’জনের পা ভেঙে গিয়েছে। দুর্ঘটনার জেরে ব্যস্ত বাদশাহি সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খড়গ্রাম থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিস জানিয়েছে, বাইক দুটি আটক করা হয়েছে।