Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

খড়গ্রামে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: খড়গ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতকে জেরা করে খড়গ্রাম থানার পুলিস একটি ওয়ানশটার সহ এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। সোমবার এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ওই থানার রতনপুর গ্রামের মাঝপাড়া এলাকা থেকে। ধৃতের নাম আলম শেখ। ধৃতের বাড়ি খড়গ্রাম থানার রতনপুর গ্রামে। মঙ্গলবার ফের তাকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
প্রসঙ্গত, আগ্নেয়াস্ত্র মজুত রাখার একটি পুরনো মামলার আসামী হিসেবে নাম ছিল ধৃত আলম শেখের। কয়েকমাস আগে এই মামলায় দুইজন জড়িত থাকলেও একজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। তবে ধৃত আলম ওইসময় পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এরপর পুলিস গোপন সূত্রে খবর পেয়ে রবিবার তাকে গ্রাম থেকে গ্রেপ্তার করে। ওইদিন ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে দুইদিনের পুলিস হেফাজতে নেওয়া হয়েছিল। এরপর ধৃতকে জীজ্ঞাসাবাদ চালিয়ে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র সহ গুলি উদ্ধার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ