Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে স্বচ্ছভারত মিশন প্রকল্পে তৈরি হবে কমিউনিটি টয়লেট

খড়্গপুরে স্বচ্ছভারত মিশন প্রকল্পে তৈরি হবে কমিউনিটি টয়লেট
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: এবার খড়্গপুর শহরে স্বচ্ছভারত মিশন প্রকল্পে তৈরি হবে কমিউনিটি টয়লেট। যার সুবিধা দেওয়া হবে রেল এলাকাতেও। তবে গুরুত্ব পাবে বস্তি এলাকাগুলি। শুক্রবার স্টেট আরবান ডেভেলপমেন্ট অথারিটির(সুডা) এক প্রতিনিধি দল এলাকা ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন পুরসভার ইঞ্জিনিয়াররাও। পুরসভা যেসব এলাকায় এই টয়লেট তৈরি করবে তাঁরা তা পরিদর্শন করেন। 
Advertisement
পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, রেলের বস্তি এলাকাতেও এই টয়লেট করা হবে। কিছু বাজার এলাকাতেও করার চিন্তাভাবনা আছে। কাউন্সিলারদের কাছে তালিকা চাওয়া হয়েছিল। তারা ৮২টি জায়গার তালিকা জমা দিয়েছেন। ছোট ও বড় দু’ধরনের  টয়লেট হবে। বড় টয়লেটের জন্য দেড় লক্ষ টাকা টাকা ও ছোটর জন্য ৯৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সুডা থেকেই টেন্ডার করা হবে। টেন্ডার হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। চেয়ারপার্সন বলেন, এই মুহূর্তে শহরে পুরসভার অধীনে ৩৬টি টয়লেট আছে। মেদিনীপুর পুরসভা এলাকাতে অবশ্য এই কাজ আগেই হয়ে গিয়েছে। পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, স্বচ্ছভারত মিশন প্রকল্পে শহরে এরকম ৭৬টি টয়লেট করা হয়েছে। সেগুলি যেমন বস্তি,  বাজার এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চকেও আছে। যদিও শহরবাসীর অভিযোগ মেদিনীপুর শহরের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় সুলভ শৌচাগারের অভাব আছে। ফলে পথচলতি মানুষ বিশেষ করে মহিলাদের সমস্যায় পড়তে হয়। আবার মেদিনীপুর খড়্গপুর ডেভেলপমেন্ট অথরিটির তৈরি করা সুলভ শৌচাগার বন্ধ হয়ে পড়ে আছে। লক্ষ লক্ষ টাকা খরচে দিয়ে তৈরি করা এই শৌচাগারগুলি বছরের পর বছর তালাবন্ধ হয়ে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। চালু করার উদ্যোগই নেওয়া হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ