Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুর মহকুমা হাসপাতাল পরিদর্শনে  নোডাল অফিসার  

খড়্গপুর মহকুমা হাসপাতাল পরিদর্শনে  নোডাল অফিসার
 
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: রাজ্য স্বাস্থ্যদপ্তরের মনিটরিং নোডাল অফিসার তপনকান্তি রুদ্র বুধবার খড়্গপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন। তাঁর সঙ্গে ছিলেন সিএমওএইচ সৌম্যশঙ্কর সড়ঙ্গি ও হাসপাতাল সুপার ধীমান বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হাসপাতালের পুরানো ও নতুন ভবন, সিসিইউ, সিটি স্ক্যান, ডায়ালিসিস সেন্টার, জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। কথা বলেন, আধিকারিকদের সঙ্গে। কোথায় কী সমস্যা আছে তারও খোঁজ নেন। এক আধিকারিক বলেন, হাসপাতালের পক্ষ থেকে তাঁর কাছে কিছু সমস্যার কথা তুলে ধরা হয়। তারমধ্যে কর্মী সঙ্কট প্রধান ছিল। নোডাল অফিসার বলেন, এখানে বড় সমস্যা কিছু নেই। প্রতিনিয়ত উন্নতি হচ্ছে। আরও কী কী করতে হবে তা দেখলাম। সিএমওএইচ বলেন, নতুন ভবনে মাদার অ্যান্ড চাইল্ড হাব করার জন্য কিছু কাজের প্রস্তাব পাঠানো হয়েছে। সেব্যাপারে আমরা তাঁকে জানিয়েছি। এছাড়াও নতুন ভবনে কর্মী অনুমোদন ও পুরানো ভবনের সংস্কারের কথা বলা হয়েছে। আরও কিছু প্রস্তাব আমরা দিয়েছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ