Bartaman Logo
২৭ মে, ২০২৬

খাদ্যের দাম আরও বাড়বে, মানলেন আরবিআই গভর্নর

খাদ্যের দাম আরও বাড়বে, মানলেন আরবিআই গভর্নর
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী দিনে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে চলেছে বলে কার্যত স্বীকার করে নিলেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। প্রতি মাসেই পাইকারি ও খুচরো মূল্যবৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করে বাণিজ্য মন্ত্রক। সেই পরিসংখ্যান আসার আগেই বুধবার আগাম তিনি জানিয়ে রাখলেন যে, আরও বাড়তে পারে মূল্যবৃদ্ধি। এদিন একটি সেমিনারে আরবিআইয়ের গভর্নর বললেন, ‘খাদ্য মূল্যবৃদ্ধি যথেষ্ট উদ্বেগেজনক অবস্থায় রয়েছে। আগামী দিনে আরও বাড়বে।’ ফলে মনে করা হচ্ছে, মূল্যবূদ্ধির হার ৬ শতাংশের সীমানা ছাপিয়ে যেতে চলেছে। অর্থাৎ আগামী দিনে সাধারণ মানুষের সমস্যা কমার আশা আপাতত নেই।
Advertisement
এর আগেও শক্তিকান্তের মুখে শোনা গিয়েছে, মূল্যবৃদ্ধিই দেশের সবথেকে বড় সঙ্কট। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিকে কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। রিজার্ভ ব্যাঙ্ক অথবা সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে কর্পোরেট আয় কমছে, উৎপাদন হার তলানিতে। উৎসবের মরশুম চলে গেল, তারপরেও শহুরে এলাকায় পণ্যের চাহিদা নগণ্য। অর্থাৎ কেনাকাটা যথাযথ হচ্ছে না। এসব অর্থনীতির জন্য সুখবর না হলেও, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এখনও সেকথা মানতে নারাজ। ‘আমি মনে করি অর্থনীতি এখনও যথেষ্ট শক্তিশালী। আমি বলব না যে, অর্থনীতি যথেষ্ট শ্লথগতির হয়েছে।’
সম্পর্কিত সংবাদ