Bartaman Logo
২৭ মে, ২০২৬

খাদে গাড়ি, ত্রিপুরায় জখম সোদপুরের ৩

খাদে গাড়ি, ত্রিপুরায় জখম সোদপুরের ৩
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, আগরতলা: ত্রিপুরায় ঘুরতে এসে দুর্ঘটনায় গুরুতর আহত পশ্চিমবঙ্গের একই পরিবারের তিন পর্যটকসহ গাড়ির চালক। পুলিস সূত্রে জানা গিয়েছে, জখমরা হলেন ব্রতনু দাস (৫০), ললিতা ঘোষ (৪১) এবং তাদের সন্তান একব্রত দাস (৮)। তাঁরা সোদপুরের বাসিন্দা। জখম গাড়ি চালকের নাম প্রসেনজিৎ সাহা। তিনি ত্রিপুরার বাসিন্দা। জম্পুই পাহাড় থেকে আগরতলায় ফেরার পথে ১০০ ফুট নীচে খাদে পড়ে যায় তাঁদের গাড়িটি। স্থানীয়দের সাহায্যে দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করে ত্রিপুরা উত্তর জেলার ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ