সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট শহরে যত্রতত্র খাবারের দোকানেই মিলছে মদ। খাবারের দোকানের আড়ালেই চলছে বেআইনি মদের কারবার। তাই ক্রেতা সেজে এবার খাবারের দোকানে হানা দিল বালুরঘাট থানার পুলিস। পুলিসি অভিযানে খাবারের দোকান থেকে মিলল কার্টন কার্টন মদের বোতল। বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় প্রায় ৩০০ এর বেশি দেশি ও বিদেশি মদের বোতল উদ্ধার হয়েছে। সেই সঙ্গে ওই দোকানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ওই দোকানে অভিযান চালানো হয়েছে। সেই দোকান থেকে বেআইনিভাবে মদ বিক্রি করায় দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর,ধৃতের নাম শিবশঙ্কর সেন। বাড়ি বালুরঘাটের চকভৃগু এলাকায়। তার খাবারের দোকান রয়েছে। হোটেল কাম রেস্টুরেন্ট ওই দোকানের আড়ালেই মদ বিক্রি হয়। অভিযোগ, রাত হলেই দোকান থেকে দেদারে মদ বিক্রি হতো। রবিবার সাধারণতন্ত্র দিবসে মদের দোকানগুলি বন্ধ থাকায় বিক্রি বেশি হয়। সেই খবর যায় পুলিসের কাছে। পুলিস এরপরেই ক্রেতা সেজে ওই দোকানে যায়। এরপর অভিযান চালিয়ে দেশি বিদেশি মিলিয়ে তিন শতাধিক মদের বোতল বাজেয়াপ্ত করে।
উল্লেখ্য, বালুরঘাট শহরে মদের কয়েকটি বৈধ দোকান রয়েছে। তা বাদে শহরের বহু জায়গাতেই অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে। বহু জায়গায় খাবারের দোকানের আড়ালে বেআইনিভাবে মদ মজুত রাখা হচ্ছে। ফলে রাত হলেই অনেক জায়গায় পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ বিশিষ্টজনদের।