সংবাদদাতা, শিলিগুড়ি: খো খো’তে আবির্ভাবেই সাড়া ফেলল ইস্ট বেঙ্গল।লাল-হলুদের শহরে ৬৬ তম সিনিয়র রাজ্য খো খো’তে পুরুষ ও মহিলা বিভাগে চাম্পিয়ন হল ইস্ট বেঙ্গল ক্লাব। ফুটবলে লাগাতার ব্যর্থতার মাঝে খো খো’র এই সাফল্যকে ঘিরে খুশিতে মেতে উঠেছেন লাল-হলুদ সমর্থকরা। রবিবার দর্শকঠাসা শিলিগুড়ি কলেজ মাঠে প্রতিযোগিতার ফাইনালে মহিলা ও পুরুষ বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জেতে ইস্ট বেঙ্গল। মহিলা বিভাগে ৭-৬ পয়েন্টে হুগলিকে এবং পুরুষ বিভাগের ফাইনালে ১১-১০ পয়েন্টে রাজ্য পুলিসের দলকে পরাজিত করে ইস্ট বেঙ্গল। ভেটারেন বিভাগে হুগলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নদীয়া।
Advertisement
এবারই খো খো’তে প্রথম দল গড়ে ইস্ট বেঙ্গল। পুরুষ ও মহিলা বিভাগে প্রতিযোগিতা শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে রাজ্য সেরার স্বীকৃতি পেল লাল-হলুদ। এদিন সকালে সেমি ফাইনালে পুরুষ বিভাগে পশ্চিমবঙ্গ পুলিস ১২-১১ পয়েন্টে হুগলিকে এবং ইস্ট বেঙ্গল ১৩-৪ পয়েন্টে শিলিগুড়িকে পরাজিত করে। মহিলা বিভাগের সেমি ফাইনাল ইস্ট বেঙ্গল ৯-৭ পয়েন্টে পশ্চিম মেদিনীপুরকে এবং হুগলি ১১-৭ পয়েন্টে নদীয়াকে পরাজিত করে। ভেটারেনের সেমি ফাইনালে হুগলি ৫-৪ পয়েন্টে শিলিগুড়িকে এবং নদীয়া ৮-৩ পয়েন্টে সব পেয়েছির আসরকে ধরাশায়ী করে।
পুরুষদের প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইস্ট বেঙ্গলের কুশ নন্দী। মহিলা বিভাগে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ইস্ট বেঙ্গলেরই সুজাতা দাস। ভেটারেনে সেরা পুরস্কার পেয়েছেন হুগলির গৌরীরানি পাল। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে শিলিগুড়ি।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি থেকে শিলিগুড়ি কলেজ মাঠে ৬৬ তম রাজ্য সিনিয়র ও ভেটারেন খো খো’র আসর বসে। পুরুষ বিভাগে ১০টি, মহিলা বিভাগে ৯টি এবং ভেটারেনে ৬টি দল অংশগ্রহণ করেছিল।