Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কংগ্রেস নেতা খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা

মানিকচকে কংগ্রেস নেতা খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা শেখ মাহতাব। ঘটনার চারমাস পর মানিকচক থানার পুলিসের জালে ধরা পড়ে সে। শেখ মাহতাব এই ঘটনায় সে অন্যতম অভিযুক্ত। বুধবার ধৃত তৃণমূল নেতাকে পাঠানো হল মালদহ জেলা আদালতে।

কংগ্রেস নেতা খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: মানিকচকে কংগ্রেস নেতা খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা শেখ মাহতাব। ঘটনার চারমাস পর মানিকচক থানার পুলিসের জালে ধরা পড়ে সে। শেখ মাহতাব এই ঘটনায় সে অন্যতম অভিযুক্ত। বুধবার ধৃত তৃণমূল নেতাকে পাঠানো হল মালদহ জেলা আদালতে। তবে খুনের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের গোপালপুর অঞ্চল সভাপতি এখনও অধরা। তাকেও গ্রেফতারের দাবি তুলেছেন মৃত কংগ্রেস নেতার পরিবারের সদস্যরা।
Advertisement
গত বছর সেপ্টেম্বর মাসে মানিকচকের ধরমপুর বাজারে প্রকাশ্য দিবালোকে বোমা ও গুলি করে খুন করা হয় মানিকচকের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিনকে। মৃতের পরিবার তৃণমূলের গোপালপুর অঞ্চল সভাপতি মহম্মদ নাসির, শেখ মাহাতাব সহ ১০ জনের নামে মানিকচক থানায় লিখিত অভিযোগ করে। তবে ঘটনার পর থেকে এলাকা ছাড়া এই দুই তৃণমূল নেতা। কিন্তু বুধবার রাতে মানিকচক থানার পুলিস গোপন সূত্রে খবর পায় শেখ মাহতাব ধরমপুরের নিজের বাড়িতে রয়েছে। বিশাল পুলিস বাহিনী অভিযান চালায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিস। 
যদিও মূল ষড়যন্ত্রকারী মহম্মদ নাসির ফেরার থাকায় পুলিসের ভূমিকায় ক্ষিপ্ত মৃতের পরিবার। মৃত কংগ্রেস নেতার ছেলে শেখ সোহেল বলেন, অন্যতম অভিযুক্ত শেখ মাহতাব গ্রেপ্তার হলেও পুলিস কেন মহম্মদ নাসিরকে গ্রেপ্তার করতে পারছে না। নইলে চারমাস চলছে, আর কতদিন সময় লাগে তাকে গ্রেপ্তার করতে!
Advertisement
সম্পর্কিত সংবাদ