Bartaman Logo
২৭ মে, ২০২৬

কংগ্রেসে ভাঙন

কংগ্রেসে ভাঙন
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
দিল্লির বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে ভাঙন। আম আদমি পার্টিতে যোগ দিলেন দলের পাঁচবারের বিধায়ক মতিন আহমেদ। প্রবীণ নেতা এই নেতা হাত শিবির ছেড়ে রবিবার দিল্লির শাসক দলে শামিল হলেন। যোগদান অনুষ্ঠানে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল উপস্থিত ছিলেন। ১৯৯৩ থেকে ২০১৩ পর্যন্ত দিল্লির সিলামপুর কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ছিলেন মতিন। কয়েকদিন আগেই তাঁর পুত্র ও পুত্রবধূ আপে যোগ দিয়েছিলেন। তখন থেকেই মতিনের দলত্যাগ নিয়ে জল্পনা চলছিল। এক্স হ্যান্ডেলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মতিনের দলে যোগ দেওয়ার খবর জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ