Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বরফের দেশ থেকে কেরলের মন্দির, দেখা মিলবে উদয়নারায়ণপুরে

বরফের দেশ থেকে কেরলের মন্দির, দেখা মিলবে উদয়নারায়ণপুরে
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: নিম্নচাপের ভ্রুকুটি কেটে গিয়ে রোদ উঠতেই হাসি ফুটেছে পুজো উদ্যোক্তাদের মুখে। জোরকদমে মণ্ডপ তৈরি চলছে। অনেক জায়গায় আবার মণ্ডপে চলেও গিয়েছেন দেবী। বিশেষ করে থিমের মণ্ডপ দ্রুত শেষ করতে কোমর বেঁধে নেমেছেন উদ্যোক্তারা। বাদ যায়নি উদয়নারায়ণপুর। গত কয়েক বছরের মতো এবছরেও থিমের মোড়কে মুড়ছে পুজো মণ্ডপগুলি। যেমন গৌরাঙ্গচক সর্বজনীন দুর্গোৎসব কমিটি। অষ্টম বর্ষে পদার্পণ করা এই পুজো কমিটির এবারের থিম বরফের দেশে। প্রায় পাঁচ লক্ষ টাকা বাজেট তাদের। পুজো কমিটির সম্পাদক নিমাই দলুই জানান, বরফের পাহাড়ে গুহার মধ্যে দেবী দুর্গা থাকবেন। দর্শনার্থীদের পাহাড়ের নীচ দিয়ে গুহায় ঢুকতে হবে। পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। এছাড়া ১৯ তম বর্ষে পদার্পণ করা কুরচি সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার কেরলের মন্দিরের আদলে তাদের মণ্ডপ তৈরি করছে। এই পুজো কমিটির প্রায় চার লক্ষ টাকা বাজেট। পুজো কমিটির সম্পাদক বাবলু অধিকারী জানান, এবার আমাদের ডাকের সাজের প্রতিমা করা হচ্ছে। পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নবমীর দিন অন্নভোগের ব্যবস্থা থাকছে। রাজাপুর জাগ্রত যুবগোষ্ঠীর পুজো এবার ২৯ তম বর্ষে পড়ল। পুজো কমিটির সম্পাদক সন্দীপ মণ্ডল জানান, একটি কাল্পনিক মন্দির ছাড়াও আটচালা দালান হচ্ছে। প্রতিমাতেও বিশেষত্ব থাকছে বলে জানান তিনি। - নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ