Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

অভিনেত্রীর সঙ্গে অভব্য আচরণ, পদ ছাড়লেন কেরলের যুব কংগ্রেস নেতা

অভিনেত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ। এনিয়ে বিতর্ক শুরু হতেই ইস্তফা দিলেন কেরল যুব কংগ্রেসের সভাপতি রাহুল মামকুতাথিল।

অভিনেত্রীর সঙ্গে অভব্য আচরণ, পদ ছাড়লেন কেরলের যুব কংগ্রেস নেতা
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিরবনন্তপুরম: অভিনেত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ। এনিয়ে বিতর্ক শুরু হতেই ইস্তফা দিলেন কেরল যুব কংগ্রেসের সভাপতি রাহুল মামকুতাথিল। বুধবার বিকেলে বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন পালাক্কাড়ের কংগ্রেস বিধায়ক। অভিনেত্রী রিনি এন জর্জের অভিযোগ, বিগত তিন বছর ধরে যুব কংগ্রেস নেতা তাঁকে উত্যক্ত করে চলেছেন। মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানো ও হোটেলে ডেকে অভব্য আচরণের অভিযোগ করেছেন তিনি। বুধবার সকালে এনিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টে নাম না করে যুবনেতার বিরুদ্ধে মুখ খোলেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে সুর চড়ায় বিজেপি ও সিপিএম। অস্বস্তির মুখে নড়েচড়ে বসে কংগ্রেস নেতৃত্বও। পরে যুব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন রাহুল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ