Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬

কেরলের কাউন্সেলিং দম্পতির মধ্যে কলহ, থানায় এফআইআর

পারিবারিক অশান্তি মেটাতে তাঁদের দ্বারস্থ হন বহু দম্পতি। পারিবারিক কাউন্সেলর হিসেবে তাঁদের জনপ্রিয়তাও আকাশছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয়।

কেরলের কাউন্সেলিং দম্পতির মধ্যে কলহ, থানায় এফআইআর
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কোচি: পারিবারিক অশান্তি মেটাতে তাঁদের দ্বারস্থ হন বহু দম্পতি। পারিবারিক কাউন্সেলর হিসেবে তাঁদের জনপ্রিয়তাও আকাশছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয়। ‘হ্যাপি ফ্যামিলি লাইফ’-এর সেই গিগি মারিও এবং মারিও জোসেফের দাম্পত্য কলহ এবার প্রকাশ্যে চলে এল। গত ১ নভেম্বর গিগি থানায় স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন। সেট টপ বক্স দিয়ে তাঁর 

Advertisement

মাথায় আঘাত এবং ভাঙচুর চালান স্বামী। গত ২৫ অক্টোবর দু’জনের মধ্যে বচসা চলাকালীন এই ঘটনা ঘটে। এমনকী মহিলার মোবাইল ফোনও ভেঙে ফেলে দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে ত্রিশূরের চালাকুডি থানার পুলিশ তদন্তে নেমেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ